দুই মামা
- নূরনবী সোহাগ
চাঁদ মামা, বাঘ মামা
তারা কি দুই ভাই
জট পাকানো এ প্রশ্নের
উত্তর জানা চাই।
ভাই হলে তো সুখে দুখে
থাকবে তারা পাশে
তবে, বাঘ কেন বনে থাকে?
চাঁদ থাকে আকাশে?
আজকে নানা, থাকলে বেঁচে
সব জানতাম তাহার কাছে
চাঁদটা কেন দূরে থাকে
বাঘটা কেন বনে
এ প্রশ্ন এমন করে
জাগত না আর মনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।