লাল সবুজের বিজয়
- নূরনবী সোহাগ
বঙ্গবন্ধু ডাক দিলো ওই
জাগো হে নবীন জোয়ান
স্বাধীনতার ডাক এসেছে
হও সবে আগুয়ান।
বিজয় মোদের আনতে হবে
এই বাংলার বুকে
রক্ত দিয়েছি আরো দেবো
শুনেছি পিতার মুখে।
ধর্ম বর্ণ নির্বিশেষে
অস্ত্র নিলেম কাঁধে
বিজয় এলো এই বাংলায়
বীর বাঙালির হাতে।
মাগো, আজ আমি মরেও শান্তি
এই বাংলার বুকে।
লাল সবুজের বিজয় যখন
রেখেছি তোমার চোখে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।