প্রভুই জানেন
- উত্তম চক্রবর্তী

বিধাতা হয়তো ক্ষমতা দেয়নি-
একক ভাবে কাউকে
সব কিছু জানার...

কাজের পরিধি ভাগ করে দেয়া
হয়েছে মানুষকে।

ইঞ্জিনিয়ার- ডাক্তারের কিবা বুঝে!
আবার ডাক্তার- ইঞ্জিনিয়ারের....

বড় কর্মকর্তা পায়ে হেঁটে
ডাক্তারের কাছে গেল কোন এক
ছোট্ট অসুখে।

বেডে শুয়ে চেকআপ, শেষে ইনজেকশন;
অতঃপর হার্টফেল এবং....

ভুলে ভুল হয়!
জন্ম মৃত্যু বিধাতার হাতে!

একটু ভুলেই যবনিকাপাত;
মেনে নেয়া যায় না কোনভাবেই
সৃষ্টির অমোঘ বিধানে!

মঞ্চে অভিনেতা অভিনয়ে মগ্ন!
দর্শক শুধুই....

দুর্বল চিকিৎসা ব্যবস্থা হয়তো ছোট্ট
শিশুর পিতার স্নেহ কেড়ে নিল;
নাকি স্রষ্টার বিধানে
তার আয়ুরেখা সীমাবদ্ধ!

প্রভুই জানেন!


তাং - ১৫/০১/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।