ফিরিয়ে দে বিধি সেই দুখের জীবন
- সুদীপ তন্তুবায় নীল
আমি কষ্ট পেতে চাই
আমি দুঃখ পেতে চাই
ফিরিয়ে দে বিধি সেই দুখের জীবন !
আঁধারের বাহুডোরে
হৃদয়টা বারে বারে
কাঁদুক যে সুরে সুরে
হারিয়েছে যেন দূরে
কোন আপনজন,
ফিরিয়ে দে বিধি সেই দুখের জীবন ।
গাইতে যে চাই বিধি হারানো সে গান !
বয়ে যায় কত বেলা
থেমেছে সুরের ভেলা
ছিঁড়ে গেছে কত মালা
কেন এই অবহেলা
এত অভিমান,
গাইতে যে চাই বিধি হারানো সে গান ।
গাইতে যে চাই আমি শুধু প্রতিক্ষণ
ফিরিয়ে দে বিধি সেই দুখের জীবন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।