আফসোস হবে কাজ
- উত্তম চক্রবর্তী
ছেলেমানুষ বুঝবে কবে
এখন সময় তার?
পড়ালেখায় জীবন গড়ে
ব্যস্তই সময় পাড়।
সারাবছর খেলায় ব্যস্ত
পড়ায় তেমন নেই,
বরাবরই রেজাল্ট তারি
খারাপ করেই সেই।
তার পেছনের ছেলেগুলো
এগিয় তাকেই গেলো,
এই ভেবে যে খারাপ লাগে
মন ফ্যাকাসেই কালো।
প্রতিবছর ভাবেই তবে
পড়ব এবার ভালো।
কথায় কাজের মিল রাখা
জটিল হয়েই গেলো।
ক'দিন অনেক পড়ে ভালো
লোক দেখানো তবেই,
শেষে যেন আগের মতোই
খামখেয়ালি ভাবেই।
জীবনটাতো অনেক বড়ই
শিখার সময় আজ,
সময় গেলেই পাবেনা যে
আফসোস হবে কাজ!
তাং - ২০/০১/১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।