বুদ্ধিমত্তা তাই
- উত্তম চক্রবর্তী

বুদ্ধিমত্তা ভালো কাজে লাগিয়ে মানুষ
পৃথিবীতে এগিয়েই যাচ্ছে!

বাহারি পোশাক স্মার্টনেস
বহন করেনা।

সুন্দর ভাষার প্রয়োগ, নিশ্চিত ধারনা;
সত্যের ভুমিকা জ্ঞানার্জন,
বিচক্ষণতা স্মার্টনেসের কারুকার্য।

বিধাতা সর্বগুণের অধিকারী!

মানব সত্ত্বার- ভালোও খারাপ
দিক বেছে নেয়ার স্বরূপ
স্রষ্টাই বিবেকে দিয়েছেন।

প্ররোচনায় প্ররোচিত বুদ্ধিমত্তা নয়!
নিজের সত্ত্বার সঠিক প্রয়োগ-
স্মার্টনেস...!

সিসি ক্যামেরায় বাহ্যিক স্বরূপ দেখা য়ায়;
স্বর্গীয় আত্মাই শুধু অন্তরাত্মার
খবর রাখেন।

স্মার্টনেস তাই- অন্তরাত্মার শাণিত রূপ!

তাং - ২১/০১/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।