রাত্রি জুড়ে অপাঙ্গেতে
- সুদীপ তন্তুবায় নীল
রাত্রি জুড়ে অপাঙ্গেতে শত স্বপ্নের ঢল
রাতের শেষে যায় ঝরে যায় হয়ে চোখের জল ।
স্বপ্ন সে তো ক্ষণস্থায়ী তবুও থাকে সুখ
তারই মাঝে কল্পনাতে ভরে যে যায় বুক ।
অনেক স্বপ্ন দেখি মোরা হয় না তো পূরণ
বাস্তব এসে বুকে আঘাত করে প্রতিক্ষণ ।
জেগে দেখা স্বপ্ন যখন হারিয়ে যায় দূর
আঁধার নিয়ে শূন্য যে হয় হৃদয় অন্তঃপুর ।
সেই স্বপ্ন দেখা ভালো যেটা পূরণ করা যায়
বাস্তব হয়ে এসে যেন সুখের খেয়া বায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।