খেয়াঘাটে বাঁধা তরী
- সুদীপ তন্তুবায় নীল

খেয়াঘাটে বাঁধা তরী-ভাসতেই হবে
না জানি সে কত পথ ভেসে ভেসে যাবে !
ক্ষত এঁকে দেবে কত অশান্ত ঢেউ
না জানি তখন পাশে থাকবে কি কেউ !
প্রশান্ত ঢেউজলে যাবে হেলে দুলে
নীলিমা দেখবে চেয়ে দুটি চোখ খুলে ।
তারপর পথে যেতে সলিল সমাধি
অবয়বখানি চূর্ণ করে দেবে বিধি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।