হারিয়ে গেছে
- সুদীপ তন্তুবায় নীল

হারিয়ে গেছে দেয়ালার রাত আমার ছোট্টবেলা
হারিয়ে গেছে কোন সুদূরে শ্বেত পদ্মের ভেলা ।
হারিয়ে গেছে পুতুল খেলা নিঝুম দুপুরগুলো
হারিয়ে গেছে ছোট্ট জীবন সবই এলোমেলো ।
হারিয়ে গেছে শেষ বিকেলে ওড়ান দেওয়া ঘুড়ি
হারিয়ে গেছে স্নেহে ঢাকা নীল আঁচলের শাড়ী ।
হারিয়ে গেছে সন্ধ্যাগুলো প্রদীপ নিভে গেছে
হারিয়ে গেছে রুপকথারা স্বপ্নে জেগে আছে ।
হারিয়ে গেছে ছোট্ট আমি মেঠো পথের বাঁকে
হারিয়ে গেছে প্রাণ ভোমরা অচিন শাখীর শাখে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৫-২০১৪ ০৭:৩৪ মিঃ

সাবলীল ভাষায় সুন্দর একটি কবিতা।
(দ্বীপ সরকার)