দামী মাথা (ভাবনাগুলো- ৭)
- উত্তম চক্রবর্তী

ভাবনারা যায় এঁকেবেকে
এদিক ওদিক খেলে,
মানুষ গুলো হচ্ছে বুলেট
চাল চলনে বলে।
জমিদারের কদর ছিল
অনেক আগে তবে,
অধিপতি তিনিই ছিলেন
সুখে দুঃখে সবে।
তারই পরে কদর হল
কারখানারই মালিক,
দেশ বিদেশে চালায় মানুষ
কর্ণধারের প্রতীক।
সব শেষেতে কদর এখন
বুদ্ধি বিবেক মাথার,
মানুষ এখন বিশ্ব চালায়
অন্য সবে নিথর।

তাং - ০৩/০৩/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।