একুশ
- নূরনবী সোহাগ

একুশ আমায় রক্ত দিলো
মুখের কথা বলতে
এই বাংলার রণাঙ্গনে
বাংলার মান রাখতে।
অ, আ, ক, খ করতে স্বাধীন
ছাত্র-শ্রমিক একসাথে
প্রাণের মায়া তুচ্ছ করে
জমলো এসে রাজপথে।
গুলির উপর চলল গুলি
রক্ত ভাসলো রক্ততে
বাংলা তবু কে কেড়ে নেয়?
প্রাণ যতক্ষণ দেহতে!

নাম না জানা লক্ষ শহীদ
ভাষায় রইল মিশে
ভাষার মাঝেই অমর হয়ে
বাংলায় থাক বেঁচে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।