বাংলা ভাষা
- নূরনবী সোহাগ
বাংলা ভাষা, বাংলা ভাষা
প্রাণের বাংলা ভাষা
এ ভাষাতে স্বপ্ন দেখি
এ ভাষাতেই আশা।
বাংলা ভাষায় প্রাণ জুড়ে যায়
চোখ জুড়ে যায়-আহ!
চলায়, বলায় বাংলা ভাষায়
অবিরাম মুগ্ধতা।
বাংলা রাখি বিশ্ব সভায়
বাংলা রাখি মুখে
এই বাংলার অমর সুধা
চিরদিন রাখি বুকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।