২৬ শে মার্চ
- উত্তম চক্রবর্তী

সাদা পায়রা উড়ে আসে
শান্তির খবর নিয়ে!
কথা ছিল রাষ্ট্রীয় বন্ধনে আবদ্ধ হবে,
শান্তির আলোকবর্তিকা বয়ে আনবে...

কূটনীতি মন কখন কি চালে
খেলবে কে বা জানে?
রক্তের নেশায় যে বিভোর,
ক্ষমতার লোভে যে আসক্ত-
তার কাছে ভালোবাসা প্রহসন মাত্র!

আমরা স্বাধীনতাকামী-
সবাইকে সর্বাত্মক সংগ্রাম ও
স্বাধীনতার ডাকেই ঝাঁপিয়ে পড়ার
আহবান!

অবশেষে একসাগর রক্ত,
ত্যাগ-তিতিক্ষা সম্ভ্রম...
আত্মত্যাগের প্রিয় স্বাধীনতা;
জয় বাংলা,জয় প্রিয় স্বাধীনতা!

তাং - ২৫/০৩/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।