আকাশ বলে-মাটি তোরে
- সুদীপ তন্তুবায় নীল
আকাশ বলে-মাটি তোরে সবাই স্পর্শ করে
তোর মতো সবাই মোরে স্পর্শিতে না পারে ।
মাটি বলে-এই পরশে ধন্য হয়ে যাই
কোটি কোটি প্রাণ আরও পালিতে যে চাই ।
আকাশ বলে-আমি যদি বৃষ্টি না দি তোরে
উষরতা বাঁধবে বাসা তোর বুকেরই ঘরে !
মাটি বলে-মানায় না এই অহংকারের সুর
বৃষ্টি কারণ মোর বুকের এই নদী সমুদ্দুর ।
আকাশ বলে-আমি যদি সূর্য ঢেকে দিই
কমে যাবে তোর বুকের ওই প্রাণের পরিধি !
মাটি বলে-এই ধ্বংসলীলায় কি সুখ পাবে তুমি ?
কখনো ক্ষমা করবেন না ওই মোদের অন্তর্যামী ।
এই ধরনী বাঁচাই মোরা হাতটি ধরে এসো
বৃষ্টি আলো দিয়ে বন্ধু একটু ভালোবাসো ।
নির্বাক আকাশ কেঁদে গেল ঢাকল আঁধার শেষে
কান্নার সুর বৃষ্টি নুপূর বহুদূর গেল ভেসে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।