অনাকাঙিক্ষত সংগম
- সুদীপ তন্তুবায় নীল
ফুটপাতে কত জেগে আছে অশরীরী
বড়ো ফ্ল্যাটবাড়ি ওদের পৃথিবী নয়,
ওদের ঘরেতে বন্ধ্যা চুলোর ঝুল
থেকেও সমাজে না থাকার পরিচয় !
মহানগরীর বুকে কত কঙ্কাল
মহানগরই করে চলে পরিণয়,
কত জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা বলে-
ওরা নাকি সব মৃত্যুর কেউ হয় !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।