কুঞ্জহীন বাগিচাতে তোমারি নিদানে
- সুদীপ তন্তুবায় নীল

কুঞ্জহীন বাগিচাতে তোমারি নিদানে
নিক্ষিপ্ত হয়েছি আজ, বাগে নাই মালি !
বক্ষ্যমান প্রেমকথা তোমার নির্বানে
উঠোনেতে জমে আছে, চৈত্রের চৈতালি ।
মন্ত্র, ব্যাকরণ সব জীবন কুটিরে
নব রূপে নৃত্য করে, বিদীর্ন যে দ্বার !
নিত্য করো চলাচল দ্বগ্ধ বুক চিরে,
সকরুন সুর তোলে বেহায়া সেতার !

হয়েছি যে আজ আমি মরুর বার্খান,
নিরীহ নিবার আমি উষ্ণ বালুকায় !
তপিত বহতা বায়ু, হয়েছি ধ্রিয়ান ,
বালু দিয়ে গড়া দেহ ভেঙে পড়ে যায় ।
তোমার নিদানে প্রিয়া এই মরুভূমি !
সোনালী ফসল তুমি, চষি বুক জমি ।

রচনা : ১৮/০৭/২০১৩
(sonnet)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।