জীবনটা প্রজাপতি ধরাধরি খেলা
- সুদীপ তন্তুবায় নীল
আকাশের বুকে নীল প্রজাপতি ওড়ে
সাধ জাগে নিয়ে আসি মোর খেলাঘরে ।
তিলে তিলে গড়ব যে শখের বাগান
সেথা রবে গান গাবে ভেঙে অভিমান ।
তার লাগি চেয়ে থাকি দুরাকাশ পানে
রবি ঢলে বেলা যায় সন্ধ্যারও গানে ।
হারিয়ে যে গেল কোথা সেই প্রজাপতি
জেগে রয় সারাবেলা ভাবনার জ্যাতি ।
টাকা মেয়ে সুখ সব প্রজাপতি মতো
চাইলে পাবে না কিছু, না চাইলে যত !
যখন ধরতে যাবে উড়ে চলে যাবে
পিছু ফিরে দিলে কাছে এসে গান গাবে ।
জীবনটা প্রজাপতি ধরাধরি খেলা
এভাবেই কাটে সব পৃথিবীর বেলা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।