মাটিতে জন্ম যার মাটিতেই শেষ
- সুদীপ তন্তুবায় নীল
মাটি ফুঁড়ে উঠে যে অঙ্কুরিত চারা
আলো জলে অব্যাহত বৃদ্ধির ধারা ।
বড়ো হয় দেয় কত ফল আর ফুল
নিজ পথে ছুটে যেতে হয় নাকো ভুল ।
বছর পেরিয়ে যায় যায় কত মাস
একদিন ছুঁতে চায় দুরের আকাশ ।
কত ঝড় কত জলে যায় দিবা রাত
অবশেষে ধরে সে যে ক্লান্তির হাত ।
ক্লান্তির সুরেতে বাজে মৃত্যুর বাঁশি
নিরবে হারিয়ে যায় শাখে ফোটা হাসি ।
মাটিতে জন্ম যার মাটিতেই শেষ
পড়ে থাকে স্মৃতিগুলো, তার অবশেষ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।