সময়ের হাত ধরে চলে গেছে সেই মেয়ে
- সুদীপ তন্তুবায় নীল

সময়ের হাত ধরে চলে গেছে
সেই মেয়ে, জোছনার পথ বেয়ে......
যে স্বপ্ন দেখিয়ে একদিন
শিশিরের জলে পা ধুইয়ে
বোবা কান্নায় ভিজিয়েছিলে আমার বুক,
যে বুকের নীল ওড়না দিয়ে
যতনে ঢেকে রাখত আমার মুখ,
যে আকাশের নীল এনে
আমার চোখের তারায় গেঁথে দিত সারাবেলা ।
সেই মেয়ে আজ চলে গেছে
মরণ খেয়ার পাল তুলে
সব কিছু ভুলে
এক পৃথিবী অন্ধকার করে
চলে গেছে সময়ের হাত ধরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।