ওগো ভালোবাসা তোমাকে আমি চিনি
- সুদীপ তন্তুবায় নীল

ভালোবাসা, তোমাকে আমি চিনি,
তোমার সাথে প্রথম পরিচয় ওই বাঁকা রাস্তার মোড়ে
নীল ওড়নায় ঢাকা ছিলে, ছিলে গভীর পবিত্র
ছিলে একান্ত ব্যাক্তিগত, ছিলে নিষ্ঠুর !
তোমার জন্যই হৃদয়ে যন্ত্রণার কারাগারে
সুখগুলো মরে গেছে সেই কবে !
তোমার জন্যই শুকিয়ে গেছে চোখের নদী !
তোমার জন্যই প্রতি নির্ঘুম রাতে
স্বপনের পাখি জেগে থাকে বুকের খাঁচায় !
শুধু তোমার জন্যই. . . . . . . . . .
ওগো ভালোবাসা, তোমাকে আমি চিনি,
তুমি ইতিকা বেলার হৃদয় গলানো এক চিলতে রোদ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।