মায়ের মমতা মায়া -- ম দিয়ে লেখা সনেট
- সুদীপ তন্তুবায় নীল

মায়ের মমতা মায়া মরু মরীচিকা
মূল্যবান মিতবাকে মর্মরধ্বনিতে,
মনপুত্র মহাকাব্য মিথ্যা মনলেখা
মনমাঝে মৃত মোহ মনের মাটিতে।
মুমুক্ষু মনেতে মোর মৌন মহানিশা
মার্দব মিতালি মায়া মৃদঙ্গ মলয়,
মনসিজ মধুপের মুখে মৃদুভাষা
মানসাঙ্কে মায়াকান্না মান মৃত্যুঞ্জয়।

মন মেঘে মহানাদ, মায়ের মমতা_
মরুপথে মর্মন্তুদ মরীচিকা মায়া,
মূল্যবান মণিসম মৌন মর্মব্যথা
মেঘলা মেঘের মাঝে মন্দ্র.মৃত্যুচ্ছায়া।
মুক্তিলাভ মৃত্যুগান-মুগ্ধ মহানিশি
মনের মাড়ালে মনিকঙ্কন মৌরুসী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026