ওগো মোর প্রিয়তমা জেগে থাকো বুকে
- সুদীপ তন্তুবায় নীল
ওগো মোর প্রিয়তমা জেগে থাকো বুকে
মনের আকাশে হও সন্ধ্যারও তারা,
সুখের প্রদীপ জ্বালো ভরো আলো সুখে
এ জীবনে দুখ যেন না দেয় গো ধরা ।
হৃদয়ে তোমারে ধরে স্বপ্ন সারাবেলা
খুঁজে পাই রাত্রিদিন কবিতার ভাষা,
সাজানো মনের বাগে অলিদের মেলা
বর্ণেতে অমর হবে এই ভালোবাসা ।
যেও না গো কোনোদিন এ হৃদয় ছেড়ে
থাকো তুমি রাত্রিদিন চোখের তারায়,
রাত্রি হলে দাও আলো হৃদয়ের ঘরে
অন্ধকার এ জীবন না যেন ভরায় ।
ওগো মোর প্রিয়তমা মানসাঙ্ক তুমি
তোমার পরশে আজ ধন্য মনভূমি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।