আজ মকরসংক্রান্তির ভোরে
- সুদীপ তন্তুবায় নীল
আজ মকরসংক্রান্তির ভোরে
উত্তুরে হাওয়ার মৃদু শিঞ্জনে
আর কিছু বিহগের কলতানে
চোখ মেলে দেখি :
গ্রাম শুদ্ধ সব লোক নিরবে
নাইতে চলেছে গুটি গুটি পায়,
আগুন জ্বলছে বাঁধের পাড়ে ;
কুয়াশার চাদরে ঘেরা মাঠ ঘাট
সব নিরব নিশ্চুপ, তবু যেন
চঞ্চলতার ছাপ চারিধারে ;
ওপাড়ার কিশোরী মেয়েটাও
আজ লাল শাল গায়ে
একাকি দাঁড়িয়ে রাস্তার ধারে :
সব দেখে আমি হেঁটে গেছি
শিশিরস্নাত পায়ে ধূলি মেখে মেখে
নিরবে পথের আঁকেবাঁকে. . . .
চারিধারে উঠেছে ধোঁয়া ;
আজ মকর সংক্রান্তির ভোরে
সব নিরব চঞ্চল
এখনও সূর্য উঠেনি
গাছের পাতায় পাতায়
টুপটাপ ঝরে পড়ে শিশিরের জল ।
রচনা : ১৪/০১/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।