দুখের ঝড়েতে ভাঙে
- সুদীপ তন্তুবায় নীল
দুখের ঝড়েতে ভাঙে সুখের বাসর,
বিবর্ণ মাটির বুকে প্রসূন আসর ।
ঝরে ঝরে যায় তারা কালো ঝড় মুখে,
অবশেষে মিলে যায় ধূলো মাটি বুকে ।
আবার নূতন করে ফোটে তারা শাখে,
কত আসে কত যায় কালো রঙ মাখে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।