ওগো প্রিয়া, কতদূর গেলে
- সুদীপ তন্তুবায় নীল

ওগো প্রিয়া, কতদূর গেলে
অভিনয়ের সুখে সুখী হয়ে ?
অন্তরালে নিরব কান্না ঝরিয়ে ?
কত পথ পাড়ি দিলে তুমি ?
অনেক সময় ঘুমিয়ে গেছে আবর্জনার অতলে !
শুধু করে গেলে অভিনয় সে সময়. . . .
পাষানী হয়ে যন্ত্রণার অগ্নিগিরি দিয়েছ আমার বুকে !
ওগো প্রিয়া, সত্যি কি আজ আছো সুখে ?
ঝরেনি কি একফোঁটা জল তোমার দু'চোখে ?
ওগো তুমি যাও, আমি পারব না
আমি আজ বড়ো ক্লান্ত গো !
একটু ঘুমুতে হবে শান্তির ঘুমে. . . . .


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।