চলো বেড়িয়ে পড়ি
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

আমার চুম্বনে তুমি এখন শিহরিত হও না ,
আমাকে দেখলেই তোমার কাজলকালো নয়ন দুটো চিকচিক করে না ,
তোমার স্তন, নাভি, ওষ্ঠ
আমাকে দেখে উৎসাহিত হয় না ।
কিন্তু তোমার শরীরের এত আয়োজন
বৃথা কেন আজ দিচ্ছ বিসর্জন ?
জানো কি তুমি, কি এর কারণ ?
আমি জানি, তুমি আমাকে আজও ভালবাস ,
তোমার শরীরের প্রতিটি প্রান্ত চায় আমার স্পর্শ পেতে,
শুধু সংসারের একঘেয়েমি ওদের গলা টিপে মারছে ।
আমি ছা পোষা মানুষ ,
স্বপ্ন হয়ে যায় ফানুস ।
না, আর নয়, হয়েছে অনেক দেরি ,
যা আছে আমার পকেটে, তোমার আঁচলে
তাই নিয়ে চলো বেরিয়ে পড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।