তুমি হবে কি?
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

আমি বলছিনা যে প্রতিদিন খুব ভোরে আমার ঘুম ভাঙ্গাতে,
এও বলছি না-
এলো চুলে চায়ের কাপ হাতে প্রতিটা সকাল ভাগাভাগি করতে।
শুধু আদুরে গলায় মিষ্টি শাসনে টাই বেঁধে দিলেই হবে।
না.! থাক বরং সেসব।
শুধু বের হওয়ার সময় আদ্র কণ্ঠে একবার বললেই হবে-
"তাড়াতাড়ি বাড়ি ফিরো।"
আচ্ছা নীলান্তি,
তুমি কি আমার ভুল বানানের একটি কবিতা হবে?
কিংবা একটা শেষ বিকেলের গল্প?
না থাক.!
তুমি কি আমার দৃষ্টি হবে?
ছায়ার মতো বন্ধু হবে?
ধুর.. তুমি কি আমার আমি হবে?
আমিতো বলছিনা প্রেমিকা হতে,
সকাল-দুপুর খোঁজ নিতে।
শুধু ক্লান্ত সন্ধ্যায় একটু মুখোমুখি বসলেই হবে।
আচ্ছা নীলান্তি,
তুমি কি আমার বউ হবে?
সকাল-সন্ধ্যার মিষ্টি সকল আবদার হবে?
বৃষ্টিভেজা আবেগঘনো একটা সন্ধ্যা হবে.?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026