ভালোবাসা হলো
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

ভালোবাসা হলো-
একটি পিঞ্জিরায় বন্দি দুইটি পাখি,
ভালোবাসা হলো-
সুইমিংপুলে জলে দুজনের মাখামাখি।
ভালোবাসা হলো-
প্রেম হতে যায় না মনকে ফেরানো,
ভালোবাসা হলো-
ডানা মেলে পরির মতো বেড়ানো।
ভালোবাসা হলো-
প্রকৃতির মাঝে দুজনকে দুজন পাওয়া,
ভালোবাসা হলো-
মনে উথাল-পাথাল হাওয়া।
ভালোবাসা হলো-
পাহাড় হতে নদীরূপে ভূমিতে লুটানো,
ভালোবাসা হলো-
শুদ্ধ মন্ত্রে ফুল; পাথরে ফুটানো।
ভালোবাসা হলো-
পাল তুলে নৌকা সমুদ্রে বাওয়া,
ভালোবাসা হলো-
দুটি মন ধীরে ধীরে এক হয়ে যাওয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।