অমরাবতী
- আবরার আকিব

কৃষ্ণকালো রাতের সহসা জ্বলে উঠা জোনাকী সে,
তার মায়াবী কালো চোখে হাজার রং এর রংধনু ভাসে
সে হাসলে যেন মেঘের ভেলা ভাসে,
সে কাঁদলে যেন একশো একটা বিজলীবাতি একসাথে জ্বলে উঠে ।
তার চোখের এক ইশারাতে ,
কেউ গড়ে দিতে পারে
একশো একটা অমরাবতী।
এ জগৎ মিথ্যা মায়া,
জগৎ মিথ্যা জৌলুস মেশানো এক অট্রালিকা
হাসির মাঝেই মিশে রয় কান্না।
মানুষ মায়াজালে ঘর বাঁধে
ঘর ভেঙে গেলে অদৃষ্টবাদীরা আড়ালে দাড়িয়ে হাসে !
মিথ্যা মায়াজালে যেন বন্দী না হয় সে ।
বিশ্বাসের ভ্রমজালে বন্দী হয়ে
সে যেন পারে চিনতে সত্য মিথ্যার ব্যবধান কে।
রাত শেষে দিন আসে,
আঁধার ভেদ করে আলো আসে
জীবনের সব আঁধার পেড়িয়ে
তীর্থসারথীর বেশ ধরে
একদিন আলো আসবে ।
আসবে ভোড়,
ভোড়ের পাখির পায়ে বেঁধে দিবে
একশো একটা নীল খামে মোড়ানো চিঠি
সে চিঠি একদিন উড়ে চলে যাবে ,
রংধনুর বেশে অমরাবতীর ঠিকানাতে
তোমার নামে যে একশো একটা অমরাবতী গড়েছে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026