তোমাদের ভালোবাসা পেলে
- উত্তম চক্রবর্তী
তোমাদের ভালোবাসা পেলে
আমি কর্ণফুলীনদী পাড়ি দিতে পারি,
পাড়ি দিতে পারি বিশাল বঙ্গোপসাগরও!
তোমাদের ভালোবাসা পেলে
আরোহণ করতে পারি পৃথিবীর সর্বোচ্চ
পর্বতশৃঙ্গ এমনকি মহাকাশেও!
তোমাদের ভালোবাসা না পেলে
কিছুই অর্জন হবেনা জানিও-
তাবৎ সৃষ্টির যা কিছু আছে!
তোমাদের ভালোবাসা দরকার
মহৎ কিছু তথা বিশ্বজগৎ নির্মাণেও,
সমুদয় অনুপ্রেরণা না পেলে
অসম্পূর্ণ থেকে যাবে সকল বিজয়।
তাং - ২৩/০৭/১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।