পনেরো আগষ্ট
- উত্তম চক্রবর্তী

একজন মহান নেতার কারনেই
একটি দেশের জন্ম হলো!

যে দেশের জনগণ পেলো
একটি সুন্দর স্বাধীন ভূখণ্ড,
পেলো যে একটি পতাকা ও মানচিত্র।
মাথা উঁচু করে বেঁচে থাকার জন্যও
পেলো এ জাতি আত্মসম্মানবোধ।

যে দেশের উদ্ভব নাহলে
পরাধীনতার শৃঙ্খল থেকেই
মুক্তি পেতোনা এ জাতি;
মুক্তি পেতোনা বুকভরে নিশ্বাস
নিয়ে বেঁচে থাকার অধিকারও।
বাংলার শস্যশ্যামল তার চিরহরিৎ
হারাতোই যেদেশ নাহলে।

সেই মহান নেতা বেঁচে আছে
এই বাংলার হৃদয়ে,
বেঁচে আছে বাংলার শিরা-উপশিরায়।
এই বাংলা তোমাকে ভুলবে না কোনদিনও,
ভুলবেনা এই মহান নেতার আত্মদান।

ভুলবেনা বাঙালীরা এই রক্তঝরা
শোকাবহ পনেরো আগষ্ট!

তাং -১৪/০৮/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।