কাব্য স্মৃতি
- উত্তম চক্রবর্তী

চলে গেছে এমন দিনে
এই আসরে আসি,
কত কিছু জানা হল
নিয়মনীতি রাশি।

কাব্যরীতি ভালোবেসে
প্রবেশ করি পাতায়,
ঋদ্ধ কবির সান্নিধ্যে আজ
কাব্য লিখি খাতায়।

বহু বিজ্ঞ কবি আছে
এই আসরে লিখেন,
নিত্যনতুন কাব্য পাঠে
অজানাকে শিখেন।


তাং- ২১/০৯/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।