ভাঙাগড়ার সুখে
- বেঞ্জিন বেঞ্জয়েট

গড়ে তুলি খেলাঘর সাজাই সে বালুচর
... ... ... ... ... ক্ষুদ্র কণিকার সে বালুকা রাশি রাশি ,
হইয়া মম যাযাবর ভেঙে ফেলি অতঃপর
... ... ... ... ... গড়নে আশা পেতে ফের ছুটে আসি ।

যতবার গড়ি ব্রতে ততবার ভাঙ্গে স্রোতে
... ... ... ... ... নয়ন তাকিয়া থাকে উজানের পানে ,
উজানের নম্রতে যায়না আশা হৃদয় হতে
... ... ... ... ...মরমিয়া সুর বাজে আমার দুই কানে ।

প্রীতি ছিল আদিতে যুগল উজানের ভিতে
... ... ... ... ... ভাঙ্গেনা আশা তাই যদিও যাযাবর ,
জাগানিয়া আশান্বিতে চায় মন গঠন নিতে
... ... ... ... ... যদিও তলানি আমার স্রেফ বালুচর ।

তবুও গর্ব জাগে বুকে ভাঙাগড়ার এ সুখে
... ... ... ... ... আপনার অস্তিত্বের হয়নি বিলীনতা ,
ধরা'ই যখন বজ্রমুখে পারেনা দিতে রুখে
... ... ... ... ... তখন থাকা উচিৎ আপনার নীরবতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026