আলো আঁধারে
- বেঞ্জিন বেঞ্জয়েট

অনেক দিন হয়ে যায় আলো আঁধারের সাথে নির্বাক থাকি ,
মনটা কেন জানি বদলে গেছে আলোর সময় আঁধার ডাকি ।
আঁধারের সময় আলো'রে মনে পড়ে খুব অনুভূতি নিঃসঙ্গতা ,
আলো আঁধারে মিশিয়া গেলে ফের পিছু ডাকে ওই জড়তা ।
একদিন মম আঁধারের সনে কথা বলেছিলাম ঢের সময় ধরে ,
আমাকে সে শুনাল সঙ্গে সে বুঝাল সবই একটা একটা করে ।
তার কান্তবর্ণ কালো সবাই তারে তাই বাসেনা ভালো অন্তরে ,
জোনাক শিয়াল পেঁচা নিশাচর যা ভালোবাসে তারে মন ভরে ।
পথহারা পথিক নিশানা হারিয়ে বুকে নেয় তাহারে নিরুপায়ে ,
ইহাতেই সে খুশী হইয়া খুশির চেতনায় নৃত্য করে জোড়পায়ে ।
বুকে তুলে নিয়ে বিলীন করে দেয় সম্মুখের সকল উম্মুক্ত পথ ,
সম্মুখে দাঁড় করায় সে অভেদ্য আর দুর্গম সকল পাহাড় পর্বত ।
... ... ... ... চোখে লাগায় তার জনম ঠুলি ,
... ... ... ... চোখে দেখে তাই জনমের ঘুলি ।
... ... ... ... কালক্রমে হয়ে যায় সে নিশাচর ,
... ... ... ... নজর হয় তার শিয়ালের নজর ।
... ... ... ... তাজা শোণিতে জাগে তার লোভ ,
... ... ... ... উদর ভরায়ে মেটায় তার ক্ষোভ ।
... ... ... ... ভুলে যায় দিশা একই তার নেশা ,
... ... ... ... মনে তার মার মার অশ্বের হ্রেষা ।
আলোর সনে হয়েছিল কথা এক ভরদুপুরে, জ্যোৎস্নামাখা রাতে ,
উলঙ্গ বাদুড়ের ঝুলে থাকা তালজটে দেখালো আমায় তার হাতে ।
দু'জনে মোরা হেসে হেসে লুটোপুটি ছুটোছুটি ধরিয়া চালের খুঁটি ,
লজ্জায় বাদুড় আহার ফেলি কোথায় যেন হারিয়ে গেলো ছুটি ছুটি ।
পথ হারা পথিকের পথ দেখায়েছিল আঁধার ভয় সবকিছু দূর করে ,
সে পথিক নাকি সেই থেকে আজো আশীর্বাদ করে তারে মন ভরে ।
কূজনের সুরে সেদিন দুলেছিল প্রাণ বিজনে পেয়েছিল সঙ্গীর সন্ধান ,
সেই থেকে দূর হয়েছিল সংশয় সঙ্কোচ বাধা বিপত্তি আর পিছুটান ।
... ... ... ... সেই থেকে আলোকে সাথী করে ,
... ... ... ... আলোকে আপন বুকে সে ধরে ... ,
... ... ... ... পথ চলা নির্ভয়ে দূর করে সংশয় ,
... ... ... ... ছিল যত দুর্গম সকলি হয়েছে জয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026