ভাষণের একাল সেকাল
- বেঞ্জিন বেঞ্জয়েট

সেকালের ছিল ভাষণ বিশাল আয়োজন
দেশের সম্মানিত কর্ণধর খানদানী ...,
একালের ভাষণ আয়োজন যেমন তেমন
মুখে শুধু শুনি লাঞ্চনা গীবতের বাণী ।

সেকালে শুনেছি সবাই বিশাল জনসভায়
দেশ আর দশের মঙ্গলের কথা সর্বদায় ,
একালের ভাষণে নেতাগণ বসিয়া আসনে
মুখে শুধু দেখি বিরোধী দলকেই খোঁচায় ।

মুজিবের ভাষণে সোনার বাঙলা গঠনে
সকলের এক হওয়ার সর্বাত্মক আহ্বান ,
হাসিনা মঞ্চে উঠে যতদূর পারে উচ্চকণ্ঠে
বলে দেয় নির্দ্বিধায় তারেক চোরের সন্তান ।

জিয়ার ভাষণে স্বনির্ভর বাঙলা গঠনে
সর্বাত্মক আহ্বান সবাইকে হতে মেহনতি ,
মঞ্চে উঠে খালেদা আওয়ামীলীগ বড় ছেঁদা
সবাই দেখেছি আমরা স্বৈরাচারের পরিণতি ।

ঠিক যেন দেখা বাটামের ফাঁকে দুই পেঁচা
তুমুল বেগে ঝগড়া করছে শুধু ... ,
বলছে তারা চোখ কান নাক সব করে খাঁড়া
হাম ধুধু নেহি হে তোম ধুধু হে তুম ধুধু ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026