রাখেনি মানুষের পরিচয়
- বেঞ্জিন বেঞ্জয়েট

পুরো ধরণী ঘুরিয়া কোটি কড়ি ফুরিয়া বসিয়া ঘর কোণে ,
ভাবিয়া পাইনা কূল ভাসি যে অতুল অজানার সন্দিহানে ।
কিবা হলো জানা অভ্যন্তরে থাকিনু কানা মুণ্ডু বেজায় ভার ,
দেখিনু যাহা হয়নি যে সুরাহা মিলেনি কোনই হদিস তার ।
যেথায়'ই ঘুরিনু একই রকম পাইনু মাটি মালভূমি পাহাড় ,
ইটের দেয়াল দালান কোকিলের কুহূতান সমুদ্র বারিধার ।
ইট পাথরের পথ নাগরদোলা টমটম রথ চাকচিক্যে খচিত ...,
শুধু পার্থক্য আমার দেশে পোড়ামাটি আর বাঁশে সব রচিত ।
... ... ... মানুষ গুলির রহিয়াছে ঢের তফাৎ ,
... ... ... ওরা থাকে মিলেমিশে জানেনা ঘাত ।
... ... ... জানে না জুয়াচুরি লুটপাট বাটপাড়ি ,
... ... ... জানেনা নিজে বড় হবে অন্যকে মারি ।
... ... ... জানে মিলে থাকা হাতে হাত রেখে নাচা ,
... ... ... জানে একে অন্যের সহযোগিতায় বাঁচা ।
আনমনে ভাবি বসে নাক বরাবর পিপীলিকা এসে তেজীস্বরে ,
কহিল যেন বসি থাকি কেন, খুঁজিতে যাই আহার উদর তরে ।
কহিল সে আরও মোরে বন্ধন'টা রাখি যেন ধরে যতদূরই যাই,
থাকিলে মিলেমিশে পাওয়া যায় সব দিশে এর আর বিকল্প নাই ।
বলিয়া তড়িঘড়ি ছয় পায়ে ভর করি চলিল সে খাদ্যের সন্ধানে ,
খাদ্য কিছু পেলো ছুটিয়া গেলো ডাকিতে বন্ধুকে বন্ধনের টানে ।
হয়ে পড়ি রূঢ় কিংকর্তব্যবিমূঢ় মানুষ ভাবিতে যে সঙ্কোচে লাগে ,
ক্ষুদ্র এই জ্ঞান কার কাছে পেলুম সন্ধান ভাবিনি কেন তব আগে ।
... ... ... বঙ্গমার সন্তান সকলেই যেন এমন ,
... ... ...পিপীলিকার জ্ঞানও সে করেনি আহরণ ।
... ... ...ব্যথায় বুকটা হয়ে যায় ভার...বিধুরময় ,
... ... ... জন্ম লভিয়া... মানুষের রাখেনি পরিচয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026