তবু বলি ভালো আছি
- বেঞ্জিন বেঞ্জয়েট

অবশেষে দিন চলে যায়, চলে যায় তার আপন খেয়ালে ,
বসিয়া বসিয়া তেলাপোকা মারি ঠেকিয়া পিঠ দেয়ালে ।
পড়শি ভাবিয়া বুকে নিয়ে যারে এতদিন করিলাম আদর ,
আমার পিঞ্জর খুন করিয়া রাখিল আমারই ঘরের ভিতর ।
আমার পৈতৃক সম্পত্তি আমার সুত-দারা হিংস্রতার কবল,
আমার বুকের রক্তে লোহিত করিল আমার সাগরের জল ।
... ... ... অপরেরে কেন আমি মিছেমিছি দোষী ,
... ... ... সন্তানের মাঝেই দেখি চড় কষাকষি ।
শুধু নয় চড় , খুন করিয়া ফেলিয়া রাখে শীতলক্ষ্যার বুকে ,
তবু তারা দেয় সন্তানের পরিচয় বক্ষ ফুলিয়া আপনা মুখে ।
মুখের অন্ন কাড়িয়া খায় বুকের রক্তে লালে লাল করে ভূম ,
তবু সে শিয়াল গুলো নিজেকে মানুষ ভাবি ছুঁড়ে দেয় চুম ।
শুধু জন্মই দিয়াছি কোটি সন্তান পারি নাই মানুষ করিতে ,
কভু দেখি নাই আমি এ রাক্ষুস গুলোর উদরখানা ভরিতে ।
... ... ...... তবু তারা মুখে করে প্রেমিকের দাবী ,
... ... ... ... লুণ্ঠন করিয়া আমার সিন্ধুকের চাবি ।
শুষে খায় রক্ত খুবলে খায় শরীরের মাংস সে হায়েনার মতো ,
দখল করিয়া বুকের জমিন গগণঠেকা দালান গড়ে অবিরত ।
শুধু নয় আমার বক্ষ জমিনে, ইউরোপ অ্যামেরিকা সব ছাড়ি ,
ভিনদেশে অচিনপুরে সকলের আঁখি ফাঁকি দিয়ে জমায় পাড়ি ।
তবু চোখে দেখা তারা দানব হয়ে মানবের করিয়াছে অভিনয় ,
মুখের জলে নয়ন ভিজায়ে দিবারাতে করিয়াছে মিছে পরিণয় ।
... ... ... ... শুধু কি তাহা , রহিয়াছে অযুত হানা ,
... ... ... ... অন্তরাল করিতে তারা টানে ছামিয়ানা ।
কত ভয়ঙ্কর কত বিভীষিকা কত নারকীয়তা দেখিলেই বুঝিবে ,
শুধু একবার এক নয়নে এক নজর দেখিলেই ভিন পথ খুঁজিবে ।
বড়ই বিচিত্র বড়ই অদ্ভুত প্রাণী জন্ম লভিয়াছে আমার উদরে ,
আমার রক্ত মাংস খাইয়ে আমারেই রাখিলো আজন্ম হতাদরে ।
তবু বলি ভালো আছি ভীতির ভিত গেঁড়ে আর দীর্ঘশ্বাস ছেড়ে ,
এখনো যে বেঁচে আছি , জীবনখানা নেয়নি এখনো যে কেড়ে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026