ইতি টেনে নিলাম
- বেঞ্জিন বেঞ্জয়েট

একদিন ধর্মতলার পাশ দিয়ে ঠিকই হেঁটে যাবো ,
যেতে যেতে ঠিকই একদিন তোমাকে পাবো ।
সেইদিন আর ভিখ মেগে বলবো না প্রেম দাও ... ,
খুব কাছে এসে দু'হাত বাড়ায়ে বুকে তুলে নাও ।
আর বলবো না ভোরের শিশিরে পা রাখার ছলে ,
দুয়ারের আগল ভেঙে আসিও কাছে কৌশলে ।
আর বলবো না তোমার ভাবনায় কিচ্ছু ভাল্লাগেনা ,
হয় না নাওয়া খাওয়া তুমিহীন আঁখি আর বুজে'না ।
আর করবো না পাহাড় মালভূমিতে তোমার সন্ধান ,
আর ডাকবো না শতক দশকের শুকনা গাঙে বান ।
সমুদ্রের তরঙ্গে আর দেখবো না তোমার প্রতিচ্ছবি ,
নিভৃতে মনের কোণে সেজে রবো মম প্রেমের কবি ।
আর রবো না তোমার জীবনের বাধা হয়ে সেধে ...,
আর রাখবো না তোমায় আমার বক্ষ পিঞ্জরে বেঁধে ।
শুধু একবার হেরিতে চাই জীবনের অন্তিম কালে ,
না বলা একটা কথা বলিতে চাই নিভৃতে অন্তরালে ।
এই নিষ্ঠুর ধরা যাহা বলেছে গোপনে তোমার কানে ,
সেই ধরা'কে তাহা ফিরে দিও তুমি স'সম্মানে ।
মিথ্যে ধরায় মিথ্যাকে লালন করে তোমার বুকে ,
থাকতে পারবে না জানি তুমি আনন্দে কিংবা সুখে ।
আমি তোমার সুখ চাই, তোমার সুখ প্রত্যাশী আমি ,
আমারে ছাড়াই যেন সুখে রাখে তোমায় জগতস্বামী ।
ভুলে যেও পার্শ্ব নাদান আছে যত মোহাফেজ ,
শুধু এটুকুই , ইতি টেনে নিলাম... খোদা হাফেজ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026