তবু বেঁচে থাকা
- বেঞ্জিন বেঞ্জয়েট

যে বিষাদের জ্বালা আছে মোর এই বুকে ,
থাকিতে পারি না যে সুখে মরি ধুঁকে ধুঁকে ।
বিরহ দুখ বেদনা জ্বালায় অন্তর দহে অহর্নিশি ,
অশ্রু ঝরে অহরহ লালের সনে নীল কষ্ট মিশি ।
জাগে মনে ক্ষোভ কেন ঘুরিলাম কার পাছে ,
প্রকৃতিতে ভরা যৌবন কিসে তাতে কম আছে ।
হৃদয়ের আঁখি মেলে হেরিলেই জাগে জিঘাংসা ,
উঁচু বটগাছে লটকে আছে আগাছার শত হিংসা ।
নদীর সাথে মিশে আছে ঝর্ণার হাজার ক্ষোভ ,
সাবলীলে বেড়ে ওঠা বৃক্ষের সাথে বনলতা ঝোপ ।
নীল আকাশের ক্ষোভ কালো মেঘের বিচরণ ,
রাজ হংসের সাথে বুনো পাতি হাঁসের সন্তরণ ।

যদি এমন হতো হৃদয়ের প্রতি স্পন্দন কম্পন ,
মেনে নিয়ে একাকারে 'জীবন যেখানে যেমন' ;
পারতুম কি খুব সুখী হতে ... ?
নাকি ভেশতে যেতুম দুমুখো সর্প হয়ে স্রোতে ।
ধরার সব মানব এক নয় পাওয়া ওই বিশ্লেষণে ,
প্রভু যে মহান সৃজনশীল জনে জনে মনে মনে ।
তায় ভিন্ন মন নিয়ে ভিন্ন মনে যায় না মেশা গহীনে ,
মিশিতে গেলেই বেদনায় ভরে এই মন দিনে দিনে ।
কষ্টে ভরে ওঠে বুক নীল লাল হাজার কষ্ট ,
হয়ে ওঠে জীবন দিনে দিনে বড়ই অতিষ্ঠ ।
তবু বেঁচে থাকা ... তবু বেঁচে থাকতে হয় নিয়ম ,
সুখ বিলাস ছাড়াই দুঃখটা নিয়ে বেশি কিংবা কম ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026