আমাদের গ্রাম
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমাদের ছোট গ্রাম নাম সোনাপুর
মনোহর প্রকৃতি আর সোনায় ভরপুর ।
মিলেমিশে সবার বাস পুরনো জরীপ ,
এই গ্রামে কেউ নেই ধনী বা গরীব ।
শ্যামলতায় ভরপুর আমাদের গ্রাম ,
হরষের জোয়ার চলে অভিন্ন অবিরাম ।
বিদ্যালয় দখল নিছে দখিন-পশ্চিম কোণ ,
ঈশান কোণে রহিছে মসজিদ প্রাঙ্গণ ।
দখিন-পূব কোণে রহিছে আম্র উদ্যান ,
উত্তর-পশ্চিম কোণেতে রহিছে গোরস্থান ।
গ্রামের মাঝখানে কুড়ি বিঘার পুকুর ,
কারো নেই দুঃখ কষ্ট বেদনার সুর ।
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হাইওয়ে ,
রাজশাহীর পদ্মা'টা গেছে বড় আপন হয়ে ।
সুযোগ পাইলে সবে যায় সে পদ্মা পাড়ে ,
বনভোজন চলে সেথা মজলিশ আকারে ।
গ্রামের চারিধারে চাষাবাদের বড় মাঠ ,
চাষ করে সবে মিলে ধান্ গম আঁখ পাট ।
ছেলেরা সবাই মিলে মিষ্টিরোদে বিকেলে ,
কেউ খেলে হাডুডু কেউ যায় বল খেলে ।
ছয় ঋতু ছয় রকম ছয় পদের অনুষ্ঠান ,
বারো মাসে ছয় বার ভরে থাকে সবার প্রাণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।