রাখিও সচল
- বেঞ্জিন বেঞ্জয়েট
মধ্য প্রাচ্যের ইতিহাস জানি পথচারীর কদর ,
পথ মাঝে এক কুকুর ছানা পিপাসাতে কাতর ।
তেষ্টা পেয়ে কুকুর ছানা পথের মাঝে শুইয়ে ,
চৌ'পাও ছড়িয়ে দিয়েছে মাথা পড়েছে নুইয়ে ।
ধরার সকল অলস জরা তাকেই দিয়েছে হানা ,
বেকায়দাতে কাঁপছিল তার দীঘল জিহ্বা খানা ।
দিশেহারা কুকুর ছানা প্রকৃতির চাপে কতল ,
সাক্ষী দিলো বেজায় কাতর দু'টি চোখের জল ।
এমন দশা দেখে পথিক কাঁদলো আঁখি বুজে ,
ছুটলো সে দিক্বিদিকে খানিক পানির খোঁজে ।
দিশেহারা ক্লান্ত পথিক এদিক সেদিক ঘুরেঘুরে ,
পাইল কিছু সে মরুর জল মাইল খানেক দূরে ।
পাইলো জল, পাইলো না জল'টি আনার উপায় ,
কুকুর'টিকে বাঁচাবেই সে, তায় যে বেহুঁশ প্রায় ।
তপ্ত মরুর তীক্ষ্ণ তাপে শরীর তনূ করিয়া তামা ,
জোগাড় করল খানিক জল খুলে গায়ের জামা ।
খরা রৌদ্র খানিক'টা জল দৌড়ে দৌড়ে আনে ,
তেপান্তরের সে সিদ্ধ জলটুক কুকুর ছানার পানে ।
উপায়হীনে উপায় গড়ে আনিলো জল ছিন্ন সঙ্কট ,
আসিয়া হেরিল কুকুর ছানা করিতেছে ছটফট ।
জামা চাপিয়া জল দিলো মুখে বাঁচিল কুকুর-প্রাণ ,
এখানেই দেখা সেই জীবে দয়াতে ধর্মের মহীয়ান ।
সাম্যের পরিচয় দেখেছি মম হাদিস ঘেঁটে ঘেঁটে ,
মানব সে ইহুদী তবু জান্নাতি হয়েছে নরক খেটে ।
জীবে দয়া মহাদয়া পেতে হলে প্রভুর আঁচল ,
দয়া দাক্ষিণ্যটা হে মানব... রাখিও সচল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।