ব্যর্থতা আমার
- বেঞ্জিন বেঞ্জয়েট

উড়ন্ত নিশানায় দুরন্ত সাগরে অফুরন্ত প্রয়াস ,
সৃষ্টি করিবো ফুলেল দ্বীপ যেথা মোরা করিব বাস ।
ভাগ্যের নির্মম পরিহাস , হয়নি সেই পাওয়া ,
ক্লান্তে কেবলই হয়েছে দিক্বিদিক ভেসে যাওয়া ।
হনূমানের প্রতিচ্ছবি দেখেছিলেম নিরঙ্কুশ ... ,
তবু ভেবেছিলেম তারা মানুষের মতো মানুষ ।
শৈথিল্যে জমিলো যবে কালের দুর্গম শৈবাল ,
তালের সম্মুখে অনড় হয়ে বাঁধ সাধিলো বেতাল ।
সব যেন বিলীনের পথে জাগাইলো সাড়া ধুম ,
জানিলেম অকালে ছিলেম আমি বড়ই অধম ।

দিনে দিনে দুর্গম পথ পারাপার হলো যে দুস্তুর ,
বাক বাক্য নিকষ হইয়া মনটা হইলো ব্যাথাতুর ।
পদতলে বাড়ি খায় সিন্ধুর ঢেউ উত্তাল বায়ে বায়ে,
ঈশানেতে কালো মেঘ কম্পিত বুক বিজলীর ঘায়ে ।
নিভে গেছে দীপ অপরাহ্নে মরি যে বিভীষিকায় ,
দলা দলা কালো মেঘ ঠাই নিয়েছে তারায় তারায় ।
পবন আসিয়া খবর দিয়ে যায় আসিতেছে মহাসেন ,
যবে বলা সবেই আসা ঢেকে নিলো কুৎসিত সফেন ।
অনুভব করেছিলেম মৃত্যুর শেষ প্রশ্বাসের কষ্ট ,
পৌঁছিতে না পারার সেই পথ অভীষ্ট ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026