নীল সমুদ্রের ভালোবাসা (৬)
- বেঞ্জিন বেঞ্জয়েট

যতই আসিনু কাছে ঝরিল অশ্রু অহরহ ,
যতই বাসিনু ভালো ততই জাগিল বিরহ ।
বিরহে এই প্রাণ করিল আনচান চাইলো বুক বুকে পেতে ,
ততক্ষণে জল পরী বদলে গেছে পুরোপুরি কাছে যেতে যেতে ।
যত আশে কাছে গেনু ধাপে ধাপে ,
মারিল মোরে তার অধিক অনুতাপে ।
কভু নাহি জানা ছিল উদোম ধরায় সে যে সেজেছে বহুরূপী ,
শিখেছে অনেক কিছু সত্য মিছু ভাব ধারা প্রকাশ্য চুপিচুপি ।
চুপিতে বলিল মোরে বীর পাঠান ,
প্রকাশ্যে বানালো মোরে নাদান ।
নিবিড়তায় আবেগে বুকে নিয়েছিল মোরে ছিলেম যবে দূরে ,
যেই কাছে আসা সর্বনাশা চিতার অনলে দিলো মোরে পুড়ে ।
ভস্ম ছাইটুকও চেয়েছিল দিতে উড়ে ,
কখনোবা মিশে দিতে চাইলো কবর খুঁড়ে ।
আশ্রয় নিয়েছিল সে আবর্জনার যুগের স্মৃতি ধরা সফেনের ,
উভয়ে মিলিয়া দিতে চেয়েছিল প্রলেপ সে শ্বেত কাফনের ।
নিয়মের নীতিবেড়া করেছিল ভঙ্গ ,
করেছিল মোরে পুরোটাই উলঙ্গ ।
দিয়েছিলেম ইজ্জতে সত্যের প্রলেপ মিথ্যের মুখোমুখি হয়ে ,
জেগেছিল প্রাণ জন্মদাত্রী মায়ের অবদানে স'শক্তে নির্ভয়ে ।
মায়ের আকুন্ঠবাণী হেরিলে শয়তান ,
সু'উচ্চে তুলে ধরিবে প্রভুর কোরআন ।
ঠিক তায় করেছিলেম বিলীন জীবনের অস্তিত্ব খুঁজে নিতে ,
শয়তানের নিষ্ক্রিয়তা উপলব্ধি করেছিলেম বিবর্ণ ভীতে ।
চুকে গেলো সব মিটে গেলো আশা ,
পেতে সে নীল সমুদ্রের ভালোবাসা ।
পাথরচাপা ঘাসের কষ্ট দেখেছি বঞ্চিতা লাঞ্চিতা শতাধিক ,
তার অধিক জ্বলিয়া মরেছি দিকে দিকে ধিকে ধিকে সার্বক্ষণিক ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026