নীল সমুদ্রের ভালোবাসা (৫)
- বেঞ্জিন বেঞ্জয়েট

কথা হয় আড়ালে আড়ালে সঙ্গোপনে ,
যদিও তার বক্ষ পিঞ্জর থাকে কম্পনে ।
তবু তার মুখে দেখেছি লক্ষ ভাষা অযুত নিযুত প্রতিজ্ঞাবাক ,
তবু আমি প্রয়াস করেছি আমার ঘরের ঘরণী হয়ে সে থাক ।
প্রয়াসের প্রতিফলে লেখা কাব্য ,
তাবৎ এ ধরণী করেছে অনুশ্রাব্য ।
ইহার'ই প্রতিসরণ লাগে যবে সেই ক্ষুধার্ত অলির চক্ষু কর্ণে ,
হয়েছে সে ধূসর দেখেছি বাণী ছড়াতে বক্রপথে বিবর্ণে বিবর্ণে ।
শিয়ালের সনে করেছে মোরে উপস্থাপন ,
করেছে জারি মান অপমানের প্রজ্ঞাপন ।
শকুনের সনে মোর আত্মার হুবুহু মিল ধরেছে তুলে ধরালোকে ,
প্রেতাত্মার প্রতিচ্ছবি দেখেছি আমি স্বর্গ মর্ত্য ত্রিভুবন আলোকে ।
লেগেছিল ধরা বিষ অবয়ব বুকটা ছিল ভারী ,
তার ছিল মেকী দম্ভ কিছু নাহি করিতে পারি ।
আপনার যেটুকু সত্য সব অবয়ব ধরেছি তুলে করিনি দেরী ,
অলির হাতে হাত মিলে আমারে বানালো সে পথের ভিখেরি ।
দুনিয়া মোর নিমেষেই দিলো পুরো পল্টে ,
মিছে অপবাদ শুনিয়া মোর চক্ষু গেলো উল্টে ।
তবু ছিল মোর বুকে পাওয়ার অমোঘ আশা শুচি ভালোবাসা ,
বন্ধনের অমোঘ আশা বুকে নিয়ে ঘটিল তরঙ্গে কাছে আসা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026