নীল সমুদ্রের ভালোবাসা (৪)
- বেঞ্জিন বেঞ্জয়েট

তার কষ্টে কষ্ট পেয়ে জ্বালা বাড়ে মর্মে ভাবি মনে মনে,
দুখিনীর দুখ জ্বালা মিশে দিবো চিরতরে মিলি সঙ্গোপনে ।
বলিনু আবেগেতে শোন চিরসাথী ,
দুঃখ কেন করো তুমি এই ভরা'রাতি ।
যদি আমি বেঁচে থাকি বুকেতে জড়িয়ে রাখি সারা জীবন ,
বিসর্জন দিয়ে আপনার সুখ পড়াব তোমায় সুখের বসন ।
নাহি মোর কোনই অভাব ,
চাহি তোমার প্রণয় প্রভাব ।
তোমার প্রণয়-পরশ পেলে যে আশাতে এলে মিটাব সব ,
আমার বুকে নতুন করে আরেকটা ভুবন যে করিবে প্রসব ।
যে ভুবন হবে শুধু সুখ সুখতর ,
দু'জনে রাখিব মোরা মোদের খবর ।
তোমাকে পেলে বিরহে অনল জ্বেলে ঘুরাব জীবনের মোড় ,
আঁখি মেলে সিঁড়িতে পদ ফেলে খুলে যাবে ভাগ্যের দোর ।
দেখিতে পাবেনা তুমি দুর্দশা ,
দেখিবে শুধুই খুব ভালোবাসা ।
যেন সব ভেবে মিছে সন্দেহ করে পিছে সব'ই দিলো উড়ে ,
এতো মোর ভালোবাসা সর্বনাশা দু'পায়ে দিলো ঠেলে দূরে ।
প্রচলিত দেখেছি পুরাতন মুখ ,
গরীবের কপালে নাকি সহেনা সুখ ।
আপনা দোষে আপন মরে তবু মুখে বলে ওরা ভাগ্যলিপি ,
নিশীথে আঁধারে রহে দিবালোকে জ্বালায়ে মোমের দীপি ।
আবেগে ফেলিয়া মোরে মুচকি হাসে ,
অলিকে সে ভালোবেসে নীলিমায় ভাসে ।
দু'জনের প্রণয় ভারে ভারসাম্যহীন বসুন্ধরায় পড়ছে সাড়া ,
বুকে তারে জড়ায়ে ধরে পেছনে দেয় মোরে হাত ইশারা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026