নীল সমুদ্রের ভালোবাসা (৩)
- বেঞ্জিন বেঞ্জয়েট

তবু সে আমার মনে করিল অরিস্ট
শুনাইল মোরে তার মনের কিছু কষ্ট ।
জমিজমা নাই কিছু বাবা ছিল পরবাসী অর্থজোগানদাতা ,
চলছিল পরীক্ষা হাতে তার ছিল রসায়নের পুস্তক খাতা ।
আচমকা আসিল ঘর বর ,
শুরু হল তার বিয়ের খবর ।
খবরটা চলে গেলো ফোনালাপে পরবাসী বাবার কাছে ,
হয়ে গেলো বিয়ে দুই মাসের তরে একদিন আগে পাছে ।
ছিল না তার কোন অপরাধ ,
তবু তার জীবনে নামিল বাঁধ ।
অনাগতে ভেঙে চৌচির অগণিত পোড়াক্ষত মনের ভিতর ,
আসিল জলোচ্ছ্বাস ভেঙে গুঁড়ে নিয়ে গেলো তার খেলাঘর ।
তায় সে রহেনি হয়ে শতদল ,
সাজিছে অনাগতে সমুদ্রজল ।
কে বুঝিবে এতো রোদনে সবই তার ছিল দুর্বল করার ছল ,
মুখে ছিল শরবৎ মধু ভাষা ছিল সুনির্মল পরিপাটী অনর্গল ।
সংলাপে ছিল তা করুণ রোদন ,
মাঝে মাঝে দিতো মোরে মধুচুম্বন ।
শ্রবণে ব্যাথিত বিধুর আমার আবেগী মন কাঁদে জারে জারে ,
শত বাঁধা শত কষ্ট উপেক্ষা করে উদ্ধার করিতে চায় তারে ।
বুঝিতে পারিনা কভু তার প্রতারণ ,
শুনিয়াই জীবন'টা দিতে চাই বিসর্জন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026