নীল সমুদ্রের ভালোবাসা (২)
- বেঞ্জিন বেঞ্জয়েট

অবরুদ্ধ ছিল তার প্রণয়ের দ্বার ,
প্রেমবাণী শুনেছি তবু মুখে তার ।
প্রতি ক্ষণে হাসিয়া হাসিয়া মোরে করিল উথালা ,
প্রাণে যে আর সহিলো'না সে প্রেমের দুরন্ত জ্বালা ।
যতই মজিনু আমি সে প্রেম অবতারে ,
তত সে দুলিয়া মোরে চোখটিপ মারে ।
বাতাস তরঙ্গে আমি ভাসিয়া দিলাম হাজার খবর ,
চেয়ে দেখো পাশের জন লাগে না তোমার কি ডর ?
হাসিয়া কহিল সে জোরে জোরে ,
বাঁধো আগে মোরে প্রণয় ডোরে ।
যত জন যত ভাবে আসুক না তবে তাতে মোর কি ,
তোমার আশায় একনিষ্ঠে চেয়ে থাকে মোর এ'আঁখি ।
কার ডর দেখাও মোরে বলিবে কি ?
তুমি ছাড়া কারো পানে চেয়ে নাহি থাকি ।
কত কিছু বলিল সে ভরিয়া গেলো দুনিয়া আকাশ ,
আদ্যপ্রান্ত শ্রবন করিয়া অন্তর মোর করে হাঁসফাঁশ ।
তবুও কি বলা তার হয় কি শেষ ?
যতই থামাই ততই শুনি খবর বিশেষ ।
এক চোখে মোরে দেখে বাঁকি'টায় দেখে সে চতুর্দিক ,
দেয় মোরে মুখবাণী আর অলিতে আছে অন্তর সার্বিক ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026