নীল সমুদ্রের ভালোবাসা (১)
- বেঞ্জিন বেঞ্জয়েট
নীল সমুদ্রের এক ফোটা জল একদিন সন্ধ্যায় ,
ডাকিল মোরে মুচকি হেসে হেসে হাত ইশারায় ।
সন্ধ্যা'টা ছিল আবীর ধরা ,
চোখ ছিল মোর ছানি পড়া ।
কি দেখিতে কিবা দেখিনু কদম থাকেনা ভূ-তলে ,
পরাণ'কুসুমে মেলিলে দল প্রণয়'টা উঠিল উথলে ।
দিশেহারা মগ্নে ছিল সে জল ,
ছিল সেথা নীল বড় উশৃঙ্খল ।
তবু মুখে তার ছিল মধুর হাসি... যেন সে মধুকর ,
হাসিতে আমি পাগলপারা হয়েছিনু অস্থির নিরন্তর ।
ভাবিনু এখনই মালকোঁচা মারী ,
বুকেতে বাঁধি বাসা সমুদ্র ছাড়ি ।
ভাবি নাই দেখি নাই ছিল তার পাশে ক্ষুধার্ত অলি ,
শত আদর দিয়ে যায় প্রতি লগণে তারে ভরা অঞ্জলি ।
ফুল নয় জল সে জলের পরী ,
তবু সে মধুর আশে বড় দুস্তুরি ।
অলিরে বুকে টানে ডাকে সে আমায় পঞ্চাঙ্গুলি হাতে ,
বুঝি নাই কভু আমি শত প্রতারণা ছিল তার সাথে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।