যা ছিল আমার চাওয়া
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি চাই না আমাকে কবির সম্মানে অধিষ্ঠিত করো ,
আমি বলিনা আমাকে এক মুঠো সম্মান ভিক্ষা দাও ... ;
আমি চাই না আমাকে ভালোবেসে কেউ জড়িয়ে ধরো ,
আমি বলি না আমাকে তোমরা বুকে তুলে নাও ।
আমি চাই আমার চাওয়াকে তোমরা প্রতিষ্ঠিত করো ,
আমি বলে যাই বিভেদের প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার স্তব ;
ধনী আর দরিদ্র যারা হাতে হাত ধরো কোলাকুলি করো ,
আমি চাই ভরে উঠুক এই ধরা সুখে শান্তিতে অভিনব ।
দেখেছি এখানে কেউ হেঁটে চলে ফুলের বাগিচায় পায়ে ,
দেখেছি কেউ হেঁটে চলে শ্মশানের দুর্গন্ধময় পোড়া ধোঁয়ায় ;
দেখেছি কেউ মরে ধনীর পা চাটা লাঠিয়াল বাহিনীর ঘায়ে ,
দেখেছি কাউকে মরতে কারাগারের সেই মৃত্যুকূপ ছায়ায় ।
আমি চাই সবার মন থেকে ধর্মের বৈষম্য উঠে যাক ত্বরা ,
আমি চাই সবাই কাঁধে কাঁধ মিলে বাস করুক বন্ধু হয়ে ...;
আমি চাই ধরা হতে উঠে যাক যত আছে গ্লানি খরা জরা ,
আমি চাই মিশে সবাই থাকুক সবার হৃদয়ে হৃদয়ে ।
যেদিন দেখবো তোমাদের কাঁধ মিশে থাকে আরেক কাঁধে ,
আমার এই বিপন্ন সুখহীন জীবনে নামবে শান্তির ঢল ...;
আমার এই ছন্ন ছাড়া জীবন কেবল তোমাদের তরে কাঁদে ,
তোমাদের সুখেই থেমে যাবে আমার সব দুঃখ কোলাহল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।