আশা ভালোবাসা
- বেঞ্জিন বেঞ্জয়েট
জীবনের কত শত সাল পেরিয়ে গিয়েছে
পায়নি এই জীবন ভালোবাসা কারো ... ,
প্রকৃতি যতটুক আমারে দিয়েছে
ভরেনি এই মন চেয়েছে আরো ।
শুধু খুঁজে ফিরেছি স্বর্গে মর্তে সাগর গগণে
পিপীলিকা আর জীবন্ত ঝিনুকের মতো ...,
কেটে গেছে শুধু বেলা সন্তরণে
নিয়তির সনে মাথা করে নত ।
জেনেছি প্রকৃতি হতে সব হয় সময়ের ব্যবধানে
সবুরের রহিছে ঢের প্রয়োজন মানস পটে ...,
নিয়তি ভরে যাবে নির্মল হিয়েলি গানে
সরলে আসিবে চলে ছিল যাহা সঙ্কটে ।
আজ সত্যি আমি বুঝিয়ে পেয়েছি আমার প্রেম
হৃদয়'টা দারুচিনি বাগ যাহা ছিল আগে নিম...,
প্রেমের কাছে মূল্যহীন সব হীরক হেম
ভালোবাসা আমার সে মীম ।
সে আমার হৃদয়ের হৃদয় প্রাণের প্রাণ অভ্যন্তরে
পথচলার সাথী সে সুখ দুখের ভাগীদার ...,
একফোঁটা সুখ দুখের ভাগাভাগি করে
মরিয়া বাঁচিব দোজাহানে বারংবার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।